চট্টগ্রামে ভারতীয় কাপড় জব্দ
চট্টগ্রাম নগরী থেকে কয়েক হাজার পিস ভারতীয় কাপড় জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার সকালে নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকায় কোস্টগার্ড পূর্ব জোনের অভিযানে এসব পণ্য উদ্ধার হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা বলেন, কর ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইভাবে শাড়ি এনে রিয়াজউদ্দিন বাজারে গুদামজাত করা হচ্ছিল।
সেখান থেকে তিন হাজার ২৪০টি ভারতীয় শাড়ি এবং ৩৩৬টি থ্রি পিছ উদ্ধার করা হয়।
“আমরা অভিযানে গেলে টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়,” বলেন দুরুল হুদা।
উদ্ধার হওয়া শাড়ি ও থ্রি পিছের বাজার মূল্য ৭১ লাখ ৫২ হাজার টাকা বলে জানান তিনি।
