২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

শুক্রবার সকালে উপজেলার মোল্লারপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মো. হানিফ।

নিহত তুষার (২৬) মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কুকুটিয়া গ্রামের আবু বক্করের ছেলে।  আহত হন মোটর সাইকেল আরোহী আরেক যুবক রনি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে তুষার ও রনি মোটর সাইকেল যোগে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন।  

মোল্লারপুর এলাকার মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা রনিকে উদ্ধার করে কেরাণীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যায়।

বিকালে তুষারের লাশ পরিবারের কাছে হস্তান্তর কর হয়েছে বলেও জানান এসআই হানিফ।