২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে যাত্রীর কাছে ৪ কেজি সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়শিয়াফেরত এক যাত্রীকে চার কেজি সোনাসহ আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 03:47 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

আটক মিজানুর রহমানের (৪০)  বাড়ি মুন্সিগঞ্জে। শুক্রবার সকাল ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের রাউন্ড গ্রাউন্ড এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এপিবিএন এর সহকারী সুপার তানজিনা আক্তার জানান।

তিনি জানান, মালয়েশিয়া এয়ালাইন্সের একটি ফ্লাইটে সকালে ঢাকায় আসেন মিজানুর। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শরীর তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায়।

“প্রতিটি বারের ওজন এক কেজি করে। এগুলোর দাম আনুমানিক দুই কোটি টাকা।”

তানজিনা বলেন, মিজানুরের পাসপোর্ট দেখে বোঝা যায়, তিনি প্রায়ই মালয়েশিয়া ও ভারতে যাতায়াত করতেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।