২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে পুলিশে দিল জনতা

নারায়ণগঞ্জ সদরে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 09:30 PM

Updated : 26 Jul 2022, 12:01 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

আটক শাহ আলম মুন্সীগঞ্জের লৌহজং থানার দিঘলীয়া গ্রামের মৃত হাসেম ঢালির ছেলে।

ব্যবসায়ী মো. রিফাত অভিযোগ করেন, শিমরাইল ডাচ বাংলা ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করে আসার পথে শাহ আলম তার গতিরোধ করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

“এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শাহ আলম ওই টাকা তার বলে দাবি করে। কিন্তু এ ব্যাপারে কোনো প্রমাণ দেখাতে না পারায় স্থানীয়রা তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।”

সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ জহিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় একটি মামলা করেছেন।