বুড়িগঙ্গায় তরুণের লাশ
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে এক তরুণের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার পোস্তখোলা এলাকার শ্মশান ঘাট থেকে লাশটি পাওয়া যায় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসারা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. কামাল হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
লাশের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে এসআই কামাল বলেন, “সাঁতার না জানার কারণে পানিতে ডুবে অথবা কোনো সেতু উপর থেকে লাফ দিয়ে ওই তরুণ মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
