২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জামায়াতের ৬ নেতাকর্মী আটক

হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি পরিত্যক্ত মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় জিহাদী বই ও লিফলেটসহ জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 05:17 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলা জামায়াতের সহ-সভাপতি আব্দুর রহমান, লাখাই থানা জামায়াতের আমির নূর উদ্দিন, সেক্রেটারি লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আনোয়ার হোসেন ও কর্মী মোশাহিদ আলী।

লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে পরিত্যক্ত ওই মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ সময় বৈঠকরত অবস্থায় ওই ছয় জনকে আটক করা হয়।

আটকদের কাছ থেকে জিহাদী বই, ৯৮০টি লিফলেট ও মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানান ওসি।