২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও ১০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 05:20 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বুধবার দুপুরে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এবং তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সলঙ্গা থানার তেলকুপি গ্রামের সোবাহান আলীর স্ত্রী মানিকজান বেগম (৪৫) ও নাটোর সদরের ফুলচর এলাকার ছাবেদ আলী (৬২)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রাকিব হাসান জানান, একটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মানিকজান মারা যান। আহত হয় আরো তিন জন।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, ঢাকা থেকে নাটোরগামী যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর ঢালে পড়ে যায়। এ সময় বাস যাত্রী ছাবেদ আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরো সাত জন।

ঢালের পানিতে অর্ধ নিমজ্জিত বাসে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালিয়ে কাউকে পায়নি বলেও জানান তিনি।