ফরিদপুরে আজম হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
ফরিদপুরের স্কুলছাত্র আজম শেখের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে আলহাজ এম এ আজিজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পশরা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন খলিলুর রহমান, খগেন মন্ডল, নিহতের বাবা ফরিদ শেখ প্রমুখ।
বক্তারা অবিলম্বে আজম হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
গত ১৪ এপ্রিল রাতে বৈশাখী মেলা দেখার কথা বলে একই এলাকার শহিদুল ও রিপন বাড়ি থেকে আজমকে ডেকে নিয়ে যায়।
তিনদিন নিখোঁজ থাকার পর স্কুলের পার্শ্ববর্তী একটি পুকুরে আজমের ভাসমান লাশ উদ্ধার করে এলাকাবাসী।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে, কিন্তু এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
