ঝিনাইদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল উদ্দিন (৩৭) উপজেলার কাজিরবেড় ইউনিয়নের কোলা গ্রামের আইনাল উদ্দিনের ছেলে।
আহত একই গ্রামের জামাল নামে ওই যুবক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি শাহিদুল বলেন, দুপুরে জয়নাল ও জামাল পাওয়ার টিলার দিয়ে মাঠে চাষ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জয়নাল মারা যান।
