রাজশাহীতে জামায়াত নেতা গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় নাশকতার প্রস্তুতির সময় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা জালাল রাজশাহী পূর্ব জেলা জামায়াতে ইসলামীর আমির।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ জানান, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায়ের পর নাশকতার জন্য বানেশ্বর এলাকায় দলীয় কর্মীদের জড়ো করছিলেন মোস্তফা জালাল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মোস্তফা জালালের নামে নাশকতার একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলেও জানান পুলিশ পরিদর্শক হাফিজ।
