২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আম ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক আম ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

‍

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 06:47 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

সোমবার দুপুরে উপজেলার দোয়ালিহাটা এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাজদার রহমান (৪৫) বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘাবলার গ্রামের বাসিন্দা।

পুঠিয়া থানার পরিদর্শক হাফিজুর রহমান জানান, সকালে স্থানীয়রা সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর পুঠিয়ার বানেশ্বর ফাঁড়িতে নিয়ে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন লাশটি মাজদারের বলে শনাক্ত করেন।।

পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা হাফিজুর বলেন, রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।