মানবতাবিরোধী অপরাধে ১ ব্যক্তি গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শরীয়তপুর সদর থেকে একজনকে গ্রেপ্তার করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাত ৮টার দিকে উপজেলার কাশিপুর থেকে সোলায়মানকে (৬৫) গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুব্রত সাহা ।
তার বিরুদ্ধে ২০১০ সালের মে মাসে স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারের করা একটি মামলা রয়েছে।
বর্তমানে সোলায়মান পালং থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
সোমবার তাকে আদালতে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ওসি সুব্রত।
