২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৩ মানবপাচারকারী গুলিবিদ্ধ

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন মানবপাচারকারী গুলিবিদ্ধ হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 10:09 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

এরা হলেন- সদরের বকচরা গ্রামের আব্দুল আলিম (৩০), কাশেমপুর গ্রামের আব্দুস সালাম (৪০) ও বাগেরহাটের মধ্যম বরিশাল গ্রামের জিয়াউল ইসলাম (৩৫)।

রোববার সন্ধ্যায় সাতক্ষীরা সদরের শিকড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়েকজন মানবপাচারকারীর গোপন বৈঠকের খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি এমদাদুল।