নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
নরসিংদী শহরে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার নরসিংদী বাজারের দেশপ্রিয় রোডে এ ঘটনা ঘটে।
আহত দোকান মালিক নির্মল সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর সার্কেলের এএসপি মো. মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিলয় বস্ত্রালয়ের ম্যানেজার রবীন্দ্র চন্দ্র সাহা জানান, শহরের ‘নিলয় বস্ত্রালয়ের’ মালিক নির্মল সাহা ইসলামী ব্যাংক নরসিংদী শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।
দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
শেখেরচর বাবুরহাটে পাইকারদের সঙ্গে লেনদেন করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছিল বলে জানান তিনি।
