বেনাপোলে নারীসহ আটক ২০
অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় নারী ও শিশুসহ ২০ জনকে আটক করেছে বিজিবি।
রোববার দুপুরে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
তাদের বাড়ি নড়াইল, যশোর, খুলনা, বরিশাল, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক বাংলাদেশিরা অবৈধ পথে ভারতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের কাজ করত।
দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় বিজিবির টহলদলের সদস্যরা তাদের আটক করে।
আটকদের মধ্যে সাতজন নারী, নয়জন পুরুষ ও চারটি শিশু রয়েছে বলে জানান তিনি।
আটক এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে দুই বছর আগে তারা সকলে ভারতে যান।
সেখান থেকে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি একটি মামলা করেছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।
