২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্কুলছাত্রের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে এক স্কুলছাত্রের মুখে কাপড় গোঁজা ও হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার সকালে সৈয়দপুর টেকনিক্যাল কলেজপাড়ার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সিরাজুম মনির খান সাকিব (১৩) সৈয়দপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র এবং জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

তাকে হত্যার পর লাশ দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন সৈয়দপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমীর আলী আজাদ।

তিনি বলেন, সাকিব টেকনিক্যাল কলেজ পাড়ায় ভাড়াবাসায় থেকে লেখাপাড়া করত। কে বা কারা তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, মুখে কাপড় গোঁজা ও দু হাত দড়ি দিয়ে বাঁধা স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের জেলা মর্গে পাঠানো হয়েছে।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।