২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার, চট্টগ্রামে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

চট্টগ্রাম ব্যুরো

ও কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার ভোরে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব বড়ি উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জব্দকৃত এসব ইয়াবার দাম প্রায় দেড় কোটি টাকা।

অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে ধরা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আগের দিন ভোরেও নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।

এদিকে চট্টগ্রাম শহরে দূরপাল্লার একটি বাস থেকে এক হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সামিউল হকের (২৮) স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়ায়। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থাকেন।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রোববার ভোরের দিকে শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে নারায়ণগঞ্জগামী সৌদিয়া পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি থামিয়ে ওই যাত্রীকে (সামিউল) তল্লাশি করে এসব বড়ি পাওয়া যায়।