২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে বিদেশি মুদ্রাসহ আটক ১

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ মালয়েশিয়াগামী এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 02:50 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার ভোরে মো. আনিসুর রহমান (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।  

শুল্ক বিভাগের যুগ্ম-কমিশনার এস এম সোহেল রহমান জানান, আনিসুরের কাছে ২০ হাজার সৌদি রিয়াল, কাতারের ১৫ শ’ রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতের ৬৭ হাজার ৫০০ দিরহাম পাওয়া যায়।

“আটক ওই ব্যক্তি ব্যাংকক এয়ারওয়েজের (পিজি ৭৪৬) একটি ফ্লাইটে করে মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।” 

বর্তমান বিনিময়মূল্যে উদ্ধার করা বিদেশি মুদ্রার মান আনুমানিক ১৯ লাখ টাকা বলে শুল্ক কর্মকর্তা সোহেল জানান।