চাঁপাইনবাবগঞ্জে ডোবায় তরুণীর লাশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রাস্তার পাশের ডোবা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মহারাজপুর এলাকায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে সদর থানার এসআই শামিম আকতার জানান।
নিহত তরুণীর নাম আয়েশা খাতুন (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার বাবলাবোনা গ্রামের মফিজুল ইসলামের মেয়ে।
“তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে”, বলেন শামিম।
তিনি জানান, পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
