২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়াতে এসে গণধর্ষণের শিকার

রাজধানীর রামপুরায় স্বামীসহ খালার বাসায় বেড়াতে এসে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 05:22 AM

Updated : 25 Apr 2022, 01:29 PM

রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান জানান, কয়েকদিন আগে ওই গৃহবধূ তার স্বামীকে নিয়ে খালার বাসায় বেড়াতে আসেন।

শুক্রবার বিকেলে খালা বাসায় না থাকায় স্থানীয় কয়েকজন যুবক বাসায় ঢুকে তার স্বামীকে হাত-পা বেঁধে বাথরুমে আটকে রেখে গণধর্ষণ করে চলে যায়।

মে মাসের তৃতীয় সপ্তাহে রাজধানীতে এক গারো তরুণীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক হৈ চৈয়ের মধ্যে ফের গণধর্ষণের ঘটনা ঘটলো।

এ ঘটনায় শনিবার গৃহবধূর স্বামী বাদী হয়ে রামপুরা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন।

‘পাশবিকতার’ শিকার গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “আসামিদের ধরতে পুলিশ চেষ্টা করছে।”