২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী পলাতক

ফরিদপুরের সালথা উপজেলায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

মঙ্গলবার রাতে যদুনন্দী গ্রামে এ ঘটনায় আহত ময়নাকে (১৮) প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়না ওই গ্রামের ইসলাম শেখের মেয়ে। ঘটনার পর থেকে ময়নার স্বামী সাইফুল মুন্সি পলাতক রয়েছে।

ময়নার বাবা ইসলাম শেখ জানান, দুই বছর আগে কৃষক পরিবারের এই মেয়েটির বিয়ে হয় প্রতিবেশী যুবক কাঠ মিস্ত্রী সাইফুলের সঙ্গে।

তারপর থেকেই ময়নার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল সাইফুল।

গত মঙ্গলবার রাতে ময়নাকে বেদম মারধর করে সাইফুল।

ময়না ছুটে পালানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে সাইফুল।

এ ঘটনায় মঙ্গলবার তিনি বাদী হয়ে সালথা থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান ইসলাম শেখ।

সালথা থানার ওসি বেলায়েত হোসেন জানান, ময়নার উপর নির্যাতনের ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পলাতক সাইফুলকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি বেলায়েত।