বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
বরিশালের মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতাকে ‘জমি নিয়ে বিরোধের জেরে’ কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার ভোররাত ৫টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান।
নিহত ইদ্রিস মাঝি (৩৫) উপজেলার চর এককড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের সেকান্দার মাঝির ছেলে।
তিনি চর এককড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন বলে উপজেলা কমিটির আহ্বায়ক রামকৃষ্ণ দেবনাথ জানান।
মেহেন্দিগঞ্জের ওসি উজ্জ্বল কুমার দে জানান, জমি নিয়ে ইদ্রিস মাঝির সঙ্গে তার মায়ের চাচাতো ভাইদের বিরোধ ছিল।
“এর জের ধরে প্রতিপক্ষের লোকজন ভোর রাতে ঘরে ঢুকে ইদ্রিসকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ইদ্রিস মাঝির মামাত ভাই ইকবাল হাওলাদার এ ঘটনা ঘটনায় বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ।
