এয়ার মার্শাল র্যাংক ব্যাজ বিমান বাহিনী প্রধানকে
নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরারকে এয়ার মার্শাল র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনা ও নৌ বাহিনীর দুই প্রধান।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া ও নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এ ব্যাজ পরান।
রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী শুক্রবার (১২ জুন) বিকালে এয়ার মার্শাল আবু এসরারের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।
