২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিনাশুকানিয়া এলাকার একটি ছন ক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

তবে তার (৩৫) পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক জানান, শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর হোসেন মাছ ধরতে গিয়ে পারুলিয়া নদীর পাড়ে ছন ক্ষেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“লাশটি অর্ধগলিত এবং চেহেরা বিকৃত হয়ে গেছে।”

৭/৮ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই আজিজুল।