২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

রাজধানীর মিরপুরে এক ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 10:46 AM

Updated : 22 Aug 2022, 12:34 PM

নিহতের নাম জাহিদুল ইসলাম রাসেল (৪০)। তিনি মিরপুর-১১ নম্বর সেকশনের মেডিকেয়ার ফার্মেসির মালিক। তার বাসা ওই এলাকার ৬ নম্বর সড়কে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলির চিহ্ন ছিল।

নিহতের ভাই রুবেলের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১২টার দিকে চার/পাঁচজন দুর্বৃত্ত এসে দোকানে থাকা রাসেলকে গুলি করে পালিয়ে যায়।”

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি রুবেল। 

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।