২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাখির ছানা ধরতে বিদ্যুৎস্পৃষ্ট, স্কুলছাত্রের মৃত্যু 

গাছ থেকে পাখির ছানা আনতে গিয়ে নরসিংদীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 07:57 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার বাগহাটা নূর আফতাব উচ্চ বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

মৃত রোহান মিয়া (১২) উপজেলার শিলমান্দী গ্রামের টেক্সটাইল শ্রমিক আবুল কাশেম মিয়ার ছেলে। সে বাগহাটা নূর আফতাব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নরসিংদী সদর থানার ওসি আব্দুল কাসেম জানান, প্রতিদিনের মতো সকালে রোহান বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, তাদের স্কুলের পাশে একটি বড় গাছে পাখির বাসা থেকে ছানা পাড়তে গাছে ওঠে রোহান।

ওই সময় গাছের ডালপালার ভেতর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ওখানেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পল্লীবিদ্যুতের লোকজনকে খবর দিলে তারা রোহানের লাশ নামিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।