২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ২ জনের মৃত্যু

ফেনী শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে, আহত হয় এক শিশু।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 05:51 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার দুপুরে বিসিক শিল্প নগরী সংলগ্ন দেবিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন।

মৃতরা হলেন, দেবিপুর গ্রামের যৌগমায়া (৩০) ও একই গ্রামের মো. এয়াকুব (৩৫)।

এয়াকুব বিসিক শিল্প নগরীর আবুল খায়ের ম্যাচ কারখানার কর্মচারী ছিলেন।

আহত শিশু মো. ইসমাইল এ দুর্ঘটনায় মৃত এয়াকুবের ছেলে।

ইউপি সদস্য আকবর হোসেন বলেন, দুপুরে বাড়ির উঠানের তারে কাপড় শুকাতে দেয় ইসমাইল। ওই সময় পাশ দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ওই সময় তাকে বাঁচাতে ছুটে আসেন প্রতিবেশী যৌগমায়া।

তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে ইসমাইলের বাবা এয়াকুব ছুটে এসে তাদের উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ফেনী মডেল থানার এসআই জিয়াউল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক নারীসহ দুইজন মারা গেছে বলে শুনেছেন।

এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।