২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা অবমাননায় ২ জামায়াত নেতা গ্রেপ্তার 

ঝিনাইদহের মহেশপুরে একটি বিদ্যালয়ের শৌচাগারের দরজায় জাতীয় পতাকা আঁকায় প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 04:33 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার শিবানন্দপুর ও মান্দারতলা গ্রাম থেকে গ্রেপ্তার এ দুই শিক্ষক জামায়ত নেতা বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন, নোয়ানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আলি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলি।

মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, মো. জাফর আলী ও মো. সেকেন্দার স্কুলের শৌচাগারের দরজায় জাতীয় পতাকা আঁকেন। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, মো. জাফর আলী জামায়াতের রোকন। তার বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় বর্তমানে তিনি সময়িক বরখাস্ত আছেন।