২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 11:16 AM

Updated : 12 Oct 2022, 03:48 PM

সোমবার রাত পৌনে ১২টার দিকে মিলগেট এলাকায় কামাল হোসেনের মালিকানাধীন ‘কামাল এন্টারপ্রাইজ’ নামের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম মিয়া জানান, ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই ঝুটের গুদামে রাখা সব মালামাল পুড়ে যায়। তবে এতে কেউ আহত হননি বলে জানান তিনি।

সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই গুদামে আগুন লাগে। দ্রুত তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

মালামাল পুড়ে কত টাকার ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।