সীতাকুণ্ডে শিপইয়ার্ডে অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় একটি শিপ ইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় আগুনে পুড়ে এক শ্রমিক মারা গেছেন।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে মেসার্স আর এ শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ইর্য়াডটির মালিক মো. সিরাজুদ্দৌলা।
নিহত শ্রমিকের শ্রমিক নুরুদ্দিন (৩৫) সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফুলতলা এলাকার নুরুল আবছারের ছেলে।
সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুদ্দিন কাটার হেলপার হিসেবে কাজ করতেন। ]
“গ্যাস কাটার দিয়ে জাহাজ কাটার সময় একটি তেলের ট্যাংকে আগুন লেগে যায়। আগুন নুরুদ্দিনের গায়ে লাগলে সে ঝাঁপ দিয়ে জাহাজের নিচে পড়ে। তবে ঘটনাস্থলেই সে মারা যায়।”
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাইফুল্লাহ।
