২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ভটভটির ধাক্কায় শিশু নিহত

নীলফামারীর কিশোরগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 06:44 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সোমবার বেলা ৩টার দিকে পুটিমারী ইউনিয়নের কান্দুরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার (৫) পুটিমারী ইউনিয়নের আনোয়ারুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েম হোসেন জানান, বিকালে শিশু মিম কান্দরার মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি তাকে ধাক্কা দেয়।

এলাকাবাসী উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান সায়েম।

ওসি মোস্তাফিজার জানান, ভটভটিটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।