পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
পুরান ঢাকার বাবুবাজার সেতুর উপর ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান জানিয়েছেন।
নিহত কামরুল ইসলামের (৩০) বাড়ি কেরানীগঞ্জের বেগুনবাড়িতে। তিনি কেরানীগঞ্জে আটোরিকশা ও ভ্যানের গ্যারেজের কর্মচারী ছিলেন।
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানায়নি পুলিশ।
ওসি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুর ওপর মিনি ট্রাকের ধাক্কায় কামরুল আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
