কক্সবাজারে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজার শহরে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার রাতে গ্রেপ্তার আবুল কাশেম ওরফে পিচ্ছি কাশেম (২৩) শহরের জেল গেইট এলাকা নূর মোহাম্মদের ছেলে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল হোসেন জানান, রাত ১১টার দিকে জেল গেইট এলাকার একটি বাড়ি থেকে কাশেমকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কাশেমের বিরুদ্ধে একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি আবুল হোসেন।
