সাতকানিয়ায় বন্দুকসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১৪ মামলার আসামি এক ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
আবু তাহের ওরফে আদুইয়া (৩৫) উপজেলার এওচিয়া এলাকার বাসিন্দা। আবু তাহেরের বাবার নাম আহমদ মিয়া।
রোববার রাতে নিজের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের এএসপি একেএম ইমরান ভুঁইয়া জানান।
তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এএসপি ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।
“তার বিরুদ্ধে ১৪টি মামলা আছে। এর মধ্যে চারটি অস্ত্র মামলা এবং ছয়টি ডাকাতি মামলা। সে জামায়াতে ইসলামীর ক্যাডার হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলাও আছে।”
