২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কেরাম খেলায় সংঘর্ষ, নিহত ১

কেরাম খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 09:42 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শনিবার সন্ধ্যায় পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে এই সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

নিহত আহাদ মিয়া (২২) নবীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নবীনগর থানার এসআই পিয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে কেরাম খেলা নিয়ে নবীপুর গ্রামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে শনিবার সন্ধ্যায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়।

এ সময় টেটাবিদ্ধ হয়ে আহাদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।