২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বাংলাদেশি যুবক আটক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 06:00 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শনিবার সকালে আটক যুবক চরপাড়া গ্রামের নমির উদ্দিনের ছেলে বিপ্লব হোসেন (২৫)।

চিলমারী ৪৭ বিজিবি ব্যাটালিয়ন বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার রাকিব হোসেন জানান, বিপ্লব হোসেন সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়।

বিপ্লবকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পত্র দেওয়া হয়েছে বলে জানান রাকিব হোসেন।