২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন্ধুকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

খাবারে বিষ মিশিয়ে বন্ধুকে হত্যার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 05:36 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

শনিবার দুপুরে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিআইডির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

গ্রেপ্তার যুবকের নাম মো. জাহেদ (২৬)।

গতবছরের ২৬ জুলাই গভীর রাতে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে মো. মহিম (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর মহিমকে খাবারে বিষ মিশিয়ে বন্ধুরা হত্যা করেছে বলে অভিযোগ করে তার পরিবার।

এ ঘটনায় মহিমের মা ফরিদা বেগম বাদী হয়ে তার বন্ধু জাহেদ, দেলোয়ার, জাবেদ ও প্রান্ত নামে তার চার বন্ধুকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন।

সিআইডি কর্মকর্তা আনোয়ার বলেন, মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডিকে দায়িত্ব দেয়।

এর আগে এ মামলায় প্রান্ত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।