২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গৃহবধূ ‘হত্যা’

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 12:27 PM

শুক্রবার রাতে ভেন্নাবাড়ী গ্রামে গৃহবধূ দীপিকা মন্ডলের মৃত্যু হয়।

দীপিকার স্বজনদের দাবি, যৌতুকের কারণে দীপিকাকে মরধর করে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজ। তবে, শ্বশুরবাড়ির লোকজন বলছে, দীপিকা আত্মহত্যা করেছেন।

দীপিকা মন্ডল বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের রূপচাঁদ মণ্ডলের মেয়ে।

এ ঘটনায় শনিবার দীপিকার ভাই সঞ্জয় মন্ডল বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি আভিযোগ দায়ের করেছেন।

সঞ্জয় মন্ডল জানান, ভেন্নাবাড়ী গ্রামের পাগল রক্ষিতের ছেলে পরীক্ষিত রক্ষিতের সঙ্গে ৮ বছর আগে দীপিকার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় পরীক্ষিত টাকার জন্য দীপিকাকে মারধর করত। 

কিছুদিন ধরে পরীক্ষিত তাদের কাছে এক লাখ টাকা দাবি করে আসছিল। তারা টাকা দিতে না পারায় পরীক্ষিত ও তার পরিবারের লোকজন দীপিকাকে মারধর করলে তার মৃত্যু হয়।

এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালানোর জন্য পরীক্ষিত দীপিকার মুখে বিষ ঢেলে দেয় বলেও অভিযোগ করেন সঞ্জয়।

পরীক্ষিতের ভাই পরিতোষ রক্ষিত হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, দীপিকাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়নি। তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।

কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, দীপিকার মৃত্যু নিয়ে দুপক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।

লাশময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনালের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বলে জানান তিনি।