২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বরযাত্রীর ট্রলারে ডাকাতি, আহত ৬

মুন্সীগঞ্জ সদরে মেঘনা নদীতে একটি বরযাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 11:26 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

শুক্রবার রাতে বকচর এলাকায় এ ডাকাতির সময় তাদের হামলায় অন্তত ছয় জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. কালাম জানান, বন্ধু জনি মিয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা মুন্সীগঞ্জের মিরেশ্বর থেকে বকচরে যান।

বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেরার পথে বরযাত্রীবাহী ট্রলারটি মেঘনা নদীর পিছামারা খালে পৌঁছালে অতর্কিতে ইঞ্জিনবাহী একটি ট্রলার তাদের ট্রলারটির গতি রোধ করে।

১০/১২ জনের ডাকাত দল বরযাত্রীর ট্রলারে উঠে যাত্রীদের মারধর করতে থাকে।

বরযাত্রীর ট্রলারটিতে ১৭৫ জনের মতো যাত্রী ছিল। এদের সঙ্গে থানা নগদ অর্থ, মোবাইল ফোন সেট, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সবকিছু লুট করে নিয়ে ট্রলারে করে পালিয়ে যায় বলে জানান তিনি।

সদর থানার ওসি মো. ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার সকালে যেখানে ডাকাতির ঘটনাস্থল দেখতে হবে।

ডাকাতির স্থানটি চাঁদপুরের মতলব, না কি মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অথবা সদর উপজেলায় তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি দেখে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে বলে জানান তিনি।