২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে মানবপাচারকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

গ্রেপ্তার আব্দুল হক (৩১) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টেলিপাড়ার বাসিন্দা।

তিনি ‘পুলিশের তালিকাভুক্ত একজন মানবপাচারকারী’ বলে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এসএসপি সোহেল মাহমুদ জানান।

শুক্রবার দুপুরে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে হককে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।

সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুল হকের বিরুদ্ধে আনোয়ারা থানায় মানবপাচার আইনে দুটি মামলা আছে। এর একটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত। অন্য মামলাটি সিআইডি তদন্ত করছে।”

সাম্প্রতিক সময়ে মানবপাচার ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় আব্দুল হক আত্মগোপনে যান বলে র‌্যাব কর্মকর্তা জানান।