২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলায় এক যুবককে ৫১টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 11:10 AM

Updated : 25 Apr 2022, 01:27 PM

পুলিশ বলছে, নাহিদ হোসেন (২৫) নামের ওই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তার বাড়ি মালিকান্দা গ্রামে।

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, বৃহস্পতিবার রাতে মালিকান্দা বাজারে অভিযান চালিয়ে নাহিদকে ইয়াবা বিক্রির সময় ‘হাতেনাতে’ ধরা হয়।

“সে একজন ইয়াবা বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে এ কারবারে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ ছিল”, বলেন ওসি।