২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়ীতে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডে তুলা ও যন্ত্রাংশ পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 07:06 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

বৃহস্পতিবার বিকালে জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে কেয়া স্পিনিং মিলের একতলা ভবনে তুলার গুদামে আগুনে সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগুনে মেশিনের কিছু অংশ ও তুলা পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।