২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, আটক ৪

অপহরণের দুইদিন পর টেকনাফ থেকে এক শিশুকে উদ্ধার করছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 04:20 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

বুধবার নয়াবাজার থেকে উদ্ধার আসাব্বুল হাসান (৮) চকরিয়ার থানজুককাটা এলাকার আবু ছালেহ’র ছেলে।

এ সময় অপহরণে জড়িত সন্দেহে নারীসহ চারজনকে আটক করা হয়।

এরা হলেন, নয়াবাজার এলাকার জান্নাতুল মাওয়া (২৬), ধলু মিয়া (৩৬),ওসমান গনি (৩৫) ও মধ্যম হ্নীলার নুরুল আলম (৩০)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহ-অধিনায়ক এএসপি দেলোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার শিশুটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তিনজন যুবক।

ওই দিন সন্ধ্যায় শিশুটির বাবা চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ বিষয়টি অবহিত করলে বুধবার টেকনাফের নয়াবাজার এলাকার অভিযান চালায় র‌্যাব।