২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিদ্যুতের তারে জড়িয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

যশোরের বেনাপোলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 11:56 AM

Updated : 22 Aug 2022, 12:24 PM

নিহত রাজিব হোসেন (২৫) রাজশাহীর চারঘাট থানার সাদিপুর গ্রামের কলিমুল্লার ছেলে।

সোমবার রাতে তিনি বেনাপোলের গাতীপাড়া গ্রামের দরুদ আলি সরদারের বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দিনের মধ্যে কাজ শেষ না হওয়ায় রাতে বিদ্যুতের আলোয় কাজ চালানো হচ্ছিল।

“এ সময় অসাবধানবশত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই রাজিব মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।”

পুলিশ রাতেই লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।