২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাক্টর চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 07:16 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

সোমবার দুপুরে উপজেলার রায়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৪২) উপজেলার কৃষ্ণপুর গ্রামের নজির আহমেদের ছেলে।

জীবননগর থানার ওসি হুমায়ুন কবির জানান, ট্রাক্টরটি রায়পুর গ্রামের মাঠ থেকে বালি নিয়ে জীবননগরে যাচ্ছিল। পথে রায়পুর বাজারে আব্দুর রহিম চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।