বগুড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাংচুর
বগুড়ার গাবতলীর দক্ষিণপাড়া কৃষ্ণচদ্রপুরে মাধুরামপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা।
রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, কে বা কারা প্রতিমা ভাংচুর করেছে তা তার জানা নেই।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
