২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক এম ওয়াহিদুজ্জামানকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 06:54 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আগামী চার বছরের জন্য ওয়াহিদুজ্জামানকে উপাচার্য নিয়োগ দিয়েছেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম সাইদুল হক চৌধুরীর নিয়োগের মেয়াদ গত বছরের ২৭ সেপ্টেম্বর শেষ হয়েছে।

এরপর গত বছরের ২৭ নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেনকে উপ-উপাচার্য নিয়োগ দিয়ে উপাচার্যর দায়িত্ব দেয় সরকার।