কক্সবাজারে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ৩
কক্সবাজারে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- সদরের ঈদগাঁও ইউনিয়নের হাসিনা পাহাড় এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নুরুল আমিন ওরফে ঝালাই আমিন (৫০), পোকখালী ইউনিয়নের মধ্য পোকখালী এলাকার রমজান আলীর ছেলে রুবেল হোসেন (৩০) ও চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পশ্চিম ডুমুরখালী এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোরবার বিকালে নিজ বাড়ির সামনে থেকে মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে চকরিয়া থানায় দুটি মামলা রয়েছে।
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, রোববার সকালে ও দুপুরে অভিযান চালিয়ে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে রুবেল মানবপাচার মামলায় এজাহারভুক্ত আসামি এবং নুরুল আমিনের বিরুদ্ধে পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
