২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে হেরোইনসহ দুই মাদক বিক্রেতা আটক

দিনাজপুর শহরের একটি বাড়ি থেকে হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 03:33 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-মাহমুদ রাজু জানান, শনিবার রাত ১টার দিকে শহরের আনন্দ সাগর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

এরা হলেন, ইমরান ইসলাম (৩২) ও হাফিজুর রহমান (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মেজর রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে র‌্যাবের একটি দল আনন্দ সাগর এলাকায় হাসিনা বেগম নামে এক মাদক বিক্রেতার বাড়িতে অভিযান চালায়। এ সময় হাসিনা পালিয়ে গেলেও ইমরান ও হাফিজুরকে আটক করে র‌্যাব।

এ সময় তাদের দেহে তল্লাশি চালিয়ে ৮৮০ গ্রাম ওজনের ৮৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে একটি মামলার পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।