২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর সরকারি হাসপাতালে ১৭ দালাল আটক

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ জন দালালকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 02:51 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

আটক বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের দালালদের মধ্যে ১৩ জন মহিলা, চারজন পুরুষ।

সদর মডেল থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব দালালরা হাসপাতালের রোগীদের টেনে হিঁচড়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

“বিনিময়ে বিভিন্ন ওইসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের মোটা অংকের কমিশন দেয়। এসব অপকর্মের সঙ্গে সরকারি হাসপাতালের ডাক্তার ও নার্সসহ স্টাফদের অনেকেই জড়িত।”